ব্লকে লেনদেন ৪৩ কোটি টাকা

ব্লকে লেনদেন ৪৩ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির সর্বমোট ৩৬ লাখ ৭৭ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৩ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকা।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৭ আগস্ট) ব্লকে সোনালী পেপারের শেয়ার সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। আলোচ্য কোম্পানিটি ব্লকে মোট লেনদেন করেছে ২৮ কোটি ০৮ লাখ ৮৫ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশনের ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির ১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার, সিটি ব্যাংকের ৭৩ লাখ ১৬ হাজার, গ্রামীণফোনের ৬১ লাখ ৫৩ হাজার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ১৯ হাজার, সি পার্ল হোটেলের ৫০ লাখ ১৮ হাজার, এমারেল্ড অয়েলের ৪৫ লাখ ৫১ হাজার এবং ইনট্রাকো রিফিউলিংয়ের ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন