শীর্ষে থাকা ফু-ওয়াং ফুডের লেনদেন কমলো

শীর্ষে থাকা ফু-ওয়াং ফুডের লেনদেন কমলো
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। এর প্রভাব পড়েছে লেনদেনের শীর্ষে উঠে আসা ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার হাতবদলেও। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৯ আগস্ট) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ফু-ওয়াং ফুডের ৯৯ লাখ ৭৭ হাজার ৩৭৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। আর আগের কার্যদিবসে (সোমবার) কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৬ লাখ টাকার।

রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। জেমিনি সি ফুডের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৩ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়াও সোনালী পেপারের ১১ কোটি ৪৬ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ কোটি ৫৩ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ১২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৮৫ লাখ এবং এসকে ট্রিমসের আজ ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন