বাংলাদেশের আইসিটি খাতকে সমৃদ্ধ করতে কাজ করবে দ. কোরিয়া

বাংলাদেশের আইসিটি খাতকে সমৃদ্ধ করতে কাজ করবে দ. কোরিয়া
বাংলাদেশের আইসিটি খাতকে সমৃদ্ধ করতে দক্ষিণ কোরিয়া নিবিড়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাতে এ অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

এসময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে আইসিটি খাতের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। প্রতিমন্ত্রী জিটুজি এবং বিটুবি ম্যাচ মেকিংয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের আইটি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি দক্ষিণ কোরিয়ার উদ্যোগে স্মার্ট সিটি বাস্তবায়ন, বাংলাদেশ-কোরিয়া আইসিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্টার্ট-আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্প গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা কামনা করেন। দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশের আইসিটি খাতকে সমৃদ্ধ করতে এরই মধ্যে ইআরডিতে পাঠানো ৭টি প্রকল্প প্রস্তাব বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক প্রস্তাবিত প্রকল্পসমূহের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের উপসচিব মো. মনির হোসেন, ইডিজিই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আব্দুল বারি তুষারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা