বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ইসলামী ব্যাংকে আলোচনা সভা

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ইসলামী ব্যাংকে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব্যাংক শাখার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আ. ব. ম ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুলাহ আল মামুন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব্যাংক শাখার সভাপতি মো. মোজাহারুল ইসলাম (মেহেদী)। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীআহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা এবং বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি