বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬ রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস জানায়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের কারণে বিমান ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা