Ortho Songbad আর্কাইভ

পুলিশ পরিদর্শক পদে ২৮ কর্মকর্তার পদোন্নতি

পুলিশ পরিদর্শক পদে ২৮ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশের ২৮ জন কর্মকর্তাকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের ২৮ জন সাব-ইন্সপেক্টরকে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো।

এরমধ্যে এসআই (নিরস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন ১৫ জন, এসআই (সশস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (সশস্ত্র) হয়েছেন ১১ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন দুইজন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার