Ortho Songbad আর্কাইভ

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস সোমবার পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৭৬ টাকা ২০ পয়সা। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭২ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৭২ শতাংশ।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ারদর কমেছে ৩ দশমিক ৩২ শতাংশ। আর ৩ দশমিক ২০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট।

আজ ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, রুপালী ব্যাংক, রতনপুর স্টিল, মেট্রো স্পিনিং এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার