Ortho Songbad আর্কাইভ

তথ্য ছাড়াই বাড়ছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর

তথ্য ছাড়াই বাড়ছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।


উল্লেখ্য, কোম্পানিটির গত ৩০ আগস্ট শেয়ার দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৩ টাকা ২০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা।


এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার