Ortho Songbad আর্কাইভ

ইউনিক হোটেলের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ইউনিক হোটেলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।

এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার