Ortho Songbad আর্কাইভ

মানি লন্ডারিং প্রতিরোধে ইসলামী ব্যাংকের নেতৃত্বে প্রশিক্ষণ

মানি লন্ডারিং প্রতিরোধে ইসলামী ব্যাংকের নেতৃত্বে প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরস্থ একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটির আয়োজক ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফআইইউ’র ডেপুটি হেড ও নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।


কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএফআইইউ’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ও মো. মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী এবং ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার