Ortho Songbad আর্কাইভ

ডিএমপির দুই পুলিশ পরিদর্শককে বদলি

ডিএমপির দুই পুলিশ পরিদর্শককে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিনকে হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

এছাড়া একই আদেশে হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল কুদ্দুসকে দক্ষিণখান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার