Ortho Songbad আর্কাইভ

ডিএসইর নতুন এমডির সাথে ডিবিএ প্রতিনিধিদের সাক্ষাৎ

ডিএসইর নতুন এমডির সাথে ডিবিএ প্রতিনিধিদের সাক্ষাৎ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত এমডি ড. এটিএম তারিকুজ্জামান সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে পুঁজিবাজার স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি' রোজারিওর নেতৃতে পরিচালনা পর্ষদের একদল প্রতিনিধি ডিএসইর নতুন এমডির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিবিএ প্রতিনিধি দল এসোসিয়েশনের পক্ষ থেকে নবিনিযুক্ত এমডিকে ফুল দ্বারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে ডিবিএর প্রতিনিধিগণ পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারিকুজ্জামানকে অবহিত করেন এবং স্টক ব্রোকারদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের জন্য তার সহযোগিতা কামনা করেন। নতুন এমডি ডিবিএ প্রতিনিধিদের কথা মনোযোগের সহিত শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সিএফএ, পরিচালক দস্তগীর মো. আদিল, মাসুদুল হক, মো. মফিজুদ্দিন, দিল আফরোজা কামাল, ড. ওসমান গনী চৌধুরী, মোহাম্মদ আহসান উল্লাহ।

এ ছাড়া ডিএসইর পক্ষ থেকে সিএফও এ.জি.এম সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জিএম ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার