রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সভা
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।
কর্মচারী ইউনিয়নের সদস্য মো. রিপন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী আহাম্মদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাবেক কার্যকরী সভাপতি শফিউদ্দিন ভূইয়া। সভায় সর্ব সম্মতিক্রমে মো. আহসান উল্লাহকে চেয়ারম্যান, মো. এলেম হোসেনকে সদস্য সচিব ও মো. ওহাব আলী কাজীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন উপকমিটি গঠন করা হয়। ২১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য্য করা হয়।
এসময় শ্রম অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মাসুদা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্য মো. গোলাম নবীসহ রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা সভায় অংশ নেন।