সাগরের এক ইলিশের দাম ১৩ হাজার টাকা

সাগরের এক ইলিশের দাম ১৩ হাজার টাকা
পটুয়াখালীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা মাছ বাজারে ইলিশটি নিয়ে আসলে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী।

জানা যায়, জেলের কাছ থেকে কেনার পর বশির নামে ওই ব্যবসায়ী অন্য এক ক্রেতার কাছে ইলিশটি ১৩ হাজার টাকায় বিক্রি করেন। জেলে ইদ্রিস বলেন, সব সময় এত বড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে বড় মাছ পেলে তার দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি আমরা।

গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. বশির গাজী বলেন, এতবড় মাছ এই বাজারে এখন তেমন একটা দেখা যায় না, তাই আমি নিলামের মাধ্যমে কিনেছি। পরে এক হাজার টাকা লাভে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪
ঢাকা সফর নিয়ে দিল্লিতে ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বিস্ফোরণে মন্ত্রী নিহত
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের
পালানোর পথে আসাদের প্লেন বিধ্বস্তের গুজব
৫০ বছর পর সিরিয়ার সীমানায় ঢুকেছে ইসরায়েলি ট্যাংক
সিরিয়ার আগে যেসব দেশের স্বৈরশাসক পালিয়েছেন
বাশারের প্রধানমন্ত্রীর হাতেই থাকছে সিরিয়া সরকারের ভার
অর্ধশতাব্দী ধরে আসাদ পরিবারের সিরিয়া শাসন
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে হিজবুল্লাহ