Ortho Songbad আর্কাইভ

প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ প্রেরণ

প্রগতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ প্রেরণ
গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে লভ্যাংশের বোনাস শেয়ার।

আলোচ্য সময়ে কোম্পানিটি মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার