দুই ঘণ্টায় লেনদেন ৪২৫ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মিশ্র সূচকে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ব্যতীত বাকি দুই সূচকে নিম্নগামী প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছিলো ৩৫৯ কোটি টাকা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৬৩ পয়েন্ট কমে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৯ ও ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪২৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই