Ortho Songbad আর্কাইভ

ইউনিক্যাপ ইনভেস্টমেন্টসের সিইও হলেন সালামুল লতিফ চৌধুরী

ইউনিক্যাপ ইনভেস্টমেন্টসের সিইও হলেন সালামুল লতিফ চৌধুরী
সালামুল লতিফ চৌধুরী সম্প্রতি দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, তিনি প্রায় ১৫ বছর ধরে পুঁজিবাজারে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড এ যোগদান এর আগে তিনি রহিম আফরোজ বাংলাদেশে লিমিটেড, ইকা ওয়ার (প্রাঃ) লিমিটেড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এ বিভিন্ন পর্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে বিদেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশ নিয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার