Ortho Songbad আর্কাইভ

ঢাবির হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু!

ঢাবির হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের যমুনা ব্লকের সাত তলা থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফিরোজ কাজী (২২)। তিনি আধুনিক ভাষা ইনিস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাত তলা থেকে ওপর থেকে বিজয় ৭১ হলের রিডিং রুমের পাশে মাঠে পড়েন ফিরোজ। শব্দ শুনে রিডিংরুমের শিক্ষার্থীরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। পরে ফিরোজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এটি হত্যা নাকি আত্মহত্যা— এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সহপাঠীরা বলছেন আত্মহত্যা করেছেন ফিরোজ।

তবে রমনা জোনের এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যা কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার