Ortho Songbad আর্কাইভ

বন্ড ইস্যু করবে এবি ব্যাংক

বন্ড ইস্যু করবে এবি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। বন্ডের নাম হবে `এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি'।


ব্যাংকটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার