Ortho Songbad আর্কাইভ

নতুন সিইও নিয়োগ দিল ইসলামী ইন্স্যুরেন্স

নতুন সিইও নিয়োগ দিল ইসলামী ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী তিন বছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল খালেক মিয়া। গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আব্দুল খালেক মিয়াকে ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে অনুমোদন দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার