ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বাড়লো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকা সমমূল্যের বন্ড ইস্যুর মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানিটির আলোচ্য নন-কনভার্টেবল, সিকিউরিড, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিএসইসি ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আলোচ্য বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। এছাড়া বন্ডের মেয়াদ ৫ বছর।
অর্থসংবাদ/এমআই