Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো এডিএন টেলিকম

পর্ষদ সভার তারিখ জানালো এডিএন টেলিকম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার