Ortho Songbad আর্কাইভ

বিডিকম অনলাইনের সর্বোচ্চ দরপতন

বিডিকম অনলাইনের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে বিডিকম অনলাইনের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিডিকম অনলাইনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৫৮ শতাংশ। আজ কোম্পানিটির লেনেদেনের সমাপনী মূল্য ছিলো ৩৯ টাকা ৫০ পয়সা।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারদর কমেছে ৪ দশমিক ১৮ শতাংশ। আর ৩ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অগ্রনী ইন্সুরেন্স।

আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইস্টার্ন হাউজিং এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার