Ortho Songbad আর্কাইভ

বছরে ৯০০ কোটি টাকার তেল বিক্রি করবে এমারেল্ড অয়েল

বছরে ৯০০ কোটি টাকার তেল বিক্রি করবে এমারেল্ড অয়েল

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যমুনা এডিবল অয়েলের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে। এই চুক্তির ফলে এমারেল্ড অয়েলের তেল উৎপাদন ক্ষমতা ৬০০ টন বৃদ্ধি পাবে। এতে বছরে প্রায় ৯০০ কোটি টাকার তেল বিক্রি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ফলে কোম্পানিটির মুনাফাও বাড়বে।


বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রাইস ব্র্যান অয়েল এবং ক্রুড অয়েল উৎপাদন করতে যমুনা এডিবল অয়েলের সঙ্গে এমারেল্ড অয়েলের চুক্তি হয়েছে। ইতিমধ্যে চুক্তিটি কার্যকরও হয়েছে। এই চুক্তি কার্যকর হওয়ায় প্রতি বছর অন্তত ৩০ কোটি টাকা বেশি মুনাফা হবে বলে জানিয়েছে এমারেল্ড অয়েল।

মুল সাইট থেকে

পুজিবাজার