Ortho Songbad আর্কাইভ

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ১৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর স্থির হয়েছে ১১১ টাকা ৫০ পয়সায়।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।


মুল সাইট থেকে

পুজিবাজার