খাতভিত্তিক লেনদেনে বিমার দাপট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২০ খাতে ৪০৩টি কোম্পানি লেনদেন করেছে। এর মধ্যে খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। তালিকায় জীবন বিমা খাতের অবদানও আশাব্যঞ্জক।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে সাধারণ বিমা খাতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে। এছাড়া জীবন বিমা ও খাদ্য খাতে ১২ শতাংশ লেনদেন করে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে অবস্থান করা আইটি খাতের লেনদেনে অবদান ১০ শতাংশ।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, সিমেন্ট, বিবিধ খাতে ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, আর্থিক ও ভ্রমণ খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এমআই