মূল্য সংবেদনশীল তথ্য নেই এমবি ফার্মার
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।
সোমবার (২ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
গত মার্চ শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৫০২ টাকা, আজ শেয়ারটির সর্বোচ্চ দর ৮৮৯ টাকা।
অর্থসংবাদ/এমআই