Ortho Songbad আর্কাইভ

জেমিনি সী ফুডের নাম সংশোধনে সম্মতি

জেমিনি সী ফুডের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির নাম ‘জেমিনি সী ফুড লিমিটেড’ এর পরিবর্তে ‘জেমিনি সী ফুড পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে কোম্পানির সংশোধিত নাম কার্যকর হবে।

কোম্পানিটির নাম সংশোধন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে ।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার