Ortho Songbad আর্কাইভ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ক্যাটাগরিতে উন্নতি

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ক্যাটাগরিতে উন্নতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ক্যাটাগরিতে উন্নতি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল (৪ অক্টোবর) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায়‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।

প্রসঙ্গত, শেয়ার বাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো এন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয় এবং তাদের প্রথম লভ্যাংশ ঘোষণা অনুযায়ী অন্যান্য বিভাগে স্থানান্তরিত হয়।

এছাড়া, এ ক্যাটাগরির কোম্পানিগুলো নিয়মিত বার্ষিক সাধারণ সভার আয়োজন করে এবং কোম্পানিগুলো শেষ ইংরেজি ক্যালেন্ডার বছরে ১০ শতাংশ বা তার বেশি হারে লভ্যাংশ ঘোষনা করে থাকে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার