লেনদেনের শীর্ষে সি পার্ল
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩ অক্টোবর) ডিএসইতে সি পার্লের ১৪ লাখ ৯৩ হাজার ৭২১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৮ কোটি ৪৭ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের আজ ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৭ লাখ টাকার।
আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, এই আর টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুডস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।