Ortho Songbad আর্কাইভ

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো বে-লিজিং

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো বে-লিজিং
গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ২৫ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানির লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিলো ২৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ১০ টাকা ২৫ পয়সা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার