Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানিয়েছে মতিন স্পিনিং

পর্ষদ সভার তারিখ জানিয়েছে মতিন স্পিনিং
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড। আগামী ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার