Ortho Songbad আর্কাইভ

মেঘনা পেটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

মেঘনা পেটের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার