বিআইসিএম ও এআইইউবি’র সমঝোতা

বিআইসিএম ও এআইইউবি’র সমঝোতা
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) এআইইউবির নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

স্মারকে বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এআইইউবির শিক্ষার্থীরা বিনিয়োগ শিক্ষার ওপর বুনিয়াদী কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবে এবং বিআইসিএম কর্তৃক আয়োজিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সে নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে। এছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের জন্য বিনিয়োগবান্ধব পাঠ্যক্রম তৈরিতে সাহায্য এবং এ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে সহযোগিতা করবে বিআইসিএম।

অনুষ্ঠানে এআইইউবির ট্রেজারার অধ্যাপক ড. নিসার আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের এসোসিয়েট ডীন অধ্যাপক ড. ফারহীন হাসান, এমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মোহাম্মদ ফরিদুল আলম, বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. রেজবিন নাহার, ফাইন্যান্স বিভাগের প্রধান মিস বহি শাজাহান এবং বিআইসিএম’র সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তার উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি