বিশ্বকাপ উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ অফার
চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গ্রাহকদের খেলা দেখার আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে বিশেষ অফার চালু করেছে স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ। বিশ্বকাপ উপলক্ষে কিছু জনপ্রিয় ডাইনিং, লাইফস্টাইল, হোম গুডস এবং ইলেক্ট্রনিকস ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে প্রতিষ্ঠানটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
জানা যায়, জনপ্রিয় কফি হাউজ ক্রিমসন কাপের ১০টি আউটলেটে ম্যাচ স্ক্রিনিং করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ক্রিকেট বিশ্বকাপজুড়ে গ্রাহকরা ক্রিমসন কাপে বাই ওয়ান গেট ওয়ান অফারে কফি উপভোগ করতে পারবেন। এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড শহরের বিভিন্ন রেস্তোরাঁয় ফটোবুথ স্থাপন করবে এবং সেসব রেস্তোরাঁয় থাকবে ২০ শতাংশ ডাইনিং ডিসকাউন্ট।
গ্রাহকদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দিচ্ছে ক্যাশলেস বিভিন্ন ছাড় এবং সুবিধা, যা ক্লায়েন্টদের কেনাকাটার অভিজ্ঞতাকে দ্রুত, সহজ ও সুবিধাজনক করে তুলবে। এছাড়াও, ব্যাংকের নির্দিষ্ট ১১টি পার্টনার ও খুচরা দোকান থেকে ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার এবং ০% ইএমআইতে টেলিভিশনের মতো ইলেকট্রনিক পণ্য কেনার সুযোগ থাকবে।
অর্থসংবাদ/এমআই