Ortho Songbad আর্কাইভ

ডরিন পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ডরিন পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসার সম্ভবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০২২ হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৮ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা লভ্যাংশ প্রদান করেছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার