রাজধানীতে হচ্ছে আরও ২৭ প্রাথমিক বিদ্যালয়

রাজধানীতে হচ্ছে আরও ২৭ প্রাথমিক বিদ্যালয়

রাজধানীতে আরও ২৭টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছে সরকার। ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় এ স্কুলগুলো করা হচ্ছে। সোমবার (৯ অক্টোবর) বিকেলে একযোগে স্কুলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।


‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের আওতায় এ ২৭টি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।


রোববার (৮ অক্টোবর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।



তিনি জানান, রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠান থেকে একযোগে সবগুলো স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি