আর্থিক প্রতিষ্ঠানেও সুদহার বাড়লো

আর্থিক প্রতিষ্ঠানেও সুদহার বাড়লো

ব্যাংকের মতো ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। মূলত মূল্যস্ফীতি কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানের সুদহার বৃদ্ধি করার ঘোষণা এলো। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনায় ঋণ ও আমানত দুটোরই সুদহার বাড়ছে।


রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়ে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, আর্থিক প্রতিষ্ঠানে ঋণের ক্ষেত্রে এখন থেকে এসএমএআরটি বা স্মার্ট রেট বাড়িয়ে সাড়ে ৫ শতাংশে উন্নীত করা হয়েছে। আমানতের সুদহার নির্ধারণে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতদিন ঋণে স্মার্ট রেট ছিল ৫ শতাংশ আর আমানতে ছিল দুই শতাংশ।


ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল। বাংলাদেশ ব্যাংক প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে। চলতি বছরের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার বা স্মার্ট রেট ছিল ছিল ৭ দশমিক ১০ শতাংশ। এর পরের মাস আগস্টে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। আর সবশেষ সেপ্টেম্বর মাসে এটি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২০ শতাংশে।


সেপ্টেম্বর মাসের স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ হারে সুদ যোগ করে অক্টোবর মাসে ঋণ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। আর আমানতে আড়াই শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করতে পারবে।


সেই হিসেবে চলতি মাসে (অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ সুদহার হবে ১২ দশমিক ৭০ শতাংশ এবং আমানতে হবে ৯ দশমিক ৭০ শতাংশ। অক্টোবরে ঠিক করা ঋণের এ সুদহার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান