Ortho Songbad আর্কাইভ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ প্রেরণ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ প্রেরণ
সমাপ্ত সময়ের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।

সমাপ্ত ২০২২ হিসাববছরে কোম্পানিটি ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। এছাড়া একই সময়ে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিলো প্রতিষ্ঠানটি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার