সূচকের মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তাতে লেনদেন শেষে ডিএসই’র দুই সূচকে নেতিবাচক প্রবণতা দেখা দিলেও এদিন বেড়েছে লেনদেন।
সোমবার (৯ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ৬২ পয়েন্ট কমেছে। তাতে লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে।
এছাড়া প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৩৫০ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ২১৩১ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে মোট ৪২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৮৪ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই