Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ২৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সোমবার (০৯ অক্টোবর) দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর ছিলো ৩১ টাকা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। আর ৬ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, হাওয়েল টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার