Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরীয়াহ পরিপালন শীর্ষক সভা

ইসলামী ব্যাংক সিলেট জোনের শরীয়াহ পরিপালন শীর্ষক সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেট জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সিলেটের আম্বরখানা শাখায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন।

ব্যাংকের সিলেট জোনপ্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ আহমদ। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

আলোচ্য কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার