তিন কোম্পানির পর্ষদ সভা ১৮ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, ইভিন্স টেক্সটাইল এবং আর্গন ডেনিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আর্গন ডেনিমসের পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায়, ইভিন্স টেক্সটাইলের বিকাল ৪টায় এবং জে এম আই হসপিটালের বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশ ঘোষণা করতে পারে প্রতিষ্ঠানগুলো।
প্রসঙ্গত, আগের বছর আর্গন ডেনিমস ১০ শতাংশ, জে এম আই হসপিটাল সাড়ে ১২ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইল ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
অর্থসংবাদ/এমআই