Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো লিবরা ইনফিউশন

পর্ষদ সভার তারিখ জানালো লিবরা ইনফিউশন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, গত ২০২০ হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বা শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার