Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভার তারিখ জানালো রেনাটা

পর্ষদ সভার তারিখ জানালো রেনাটা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ অক্টোবর দুপুর ১২টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

প্রসঙ্গত, সমাপ্ত ২০২২ হিসাববছর শেষে কোম্পানিটি ১৪০ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার