Ortho Songbad আর্কাইভ

সি পার্লের শেয়ারে মূল্য সংবেদনশীল তথ্য নেই

সি পার্লের শেয়ারে মূল্য সংবেদনশীল তথ্য নেই
শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন শেয়ারদর ১১৯ টাকা এবং সর্বোচ্চ শেয়ারদর ৩২৮ টাকা।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার