Ortho Songbad আর্কাইভ

বোর্ড সভার তারিখ জানালো আনোয়ার গ্যালভানাইজিং

বোর্ড সভার তারিখ জানালো আনোয়ার গ্যালভানাইজিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

প্রসঙ্গত, আগের বছর আনোয়ার গ্যালভানাইজিং বিনিয়োগকারীদের মোট ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৮০ শতাংশ বোনাস শেয়ার ছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার