দুদকের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক

দুদকের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি দল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধি দলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।


বৈঠকে আইএমএফ এর মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ছিল চার সদস্যের একটি দল। এছাড়া দুদক সচিব মো. মাহবুব হোসেন ও মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।


বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে গত ৪ অক্টোবর দেশে আসে আইএমএফ এর দলটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে।


এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফ এর দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা নিয়ে আলোচনা হয়।


আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থা বৈঠক করেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান