Ortho Songbad আর্কাইভ

অভিজ্ঞতা ছাড়াই ৫০০ জনকে চাকরি দিবে দারাজ

অভিজ্ঞতা ছাড়াই ৫০০ জনকে চাকরি দিবে দারাজ
অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড ৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা লাগবে না। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

একনজরে দারাজের নিয়োগ বিজ্ঞপ্তি


পদের নাম: রাইডার/ডেলিভারি ম্যান
পদসংখ্যা: ৫০০
যোগ্যতা: অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও, নতুন বাজার)

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮,৫০০ টাকা। হাজিরা বোনাস ২,৬০০ টাকা। যোগদান ও রেফারেন্স বোনাস ৫০০ টাকা। নিজস্ব সাইকেলের জন্য বোনাস ৫০০ টাকা। পার্সেল প্রতি কমিশন, উৎসব ভাতা, মুঠোফোন বিল ও জ্বালানি খরচ দৈনিক ১০০ টাকা (মোটর সাইকেলের জন্য প্রযোজ্য)। এ ছাড়া দুর্ঘটনাজনিত চিকিৎসাসুবিধা ও জীবনবিমা সুবিধা আছে।

আরও পড়ুন: টিআইবিতে চাকরির সুযোগ, পদ ৪৫

কাজের ধরন
সাইকেল/মোটরসাইকেলের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা। হোম ডেলিভারির জন্য প্রস্তুত থাকা। গ্রাহকের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময়মতো পাঠানো। বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা। নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এপ্লাই নাউ-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৩।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার