সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন
বিদায়ী সপ্তাহে (৮ অক্টোবর-১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,সপ্তাহের শুরুতে রেনউইক যজ্ঞেশ্বরের উদ্বোধনী দর ছিল ৮৬১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৫০ টাকা ১০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১১ টাকা বা ১২ দশমিক ৮৯ শতাংশ।

শ্যামপুর সুগার মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ১৭ শতাংশ। আর ৮ দশমিক ৪৫ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

টাপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, ড্যাফোডিল কম্পিউটার্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন